যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল নেতানিয়াহুর হুমকি

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

লেবাননে বুধবার (৮ এপ্রিল) ব্যাপক হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যার পর দেশটিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হিজবুল্লাহর ওপর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাবেন তারা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 

এদিকে ইরান বলছে, লেবাননে ইসরায়েলের এই ক্রমাগত হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি ‘গুরুতর লঙ্ঘন’।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার; যারাই ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে।’

 

তিনি আরও বলেন, ‘যতক্ষণ না আমরা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে।’

 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হেজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের ভাতিজা ও সচিব আলি ইউসুফ হারশিকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন।

 

গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930