কানাডায় বিনা খরচে পড়ালেখার সুযোগ পাবে বাংলাদেশিরা

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

বিদেশে উচ্চশিক্ষা অনেক বাংলাদেশি শিক্ষার্থীরই এক বড় স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথে অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। তবে স্কলারশিপ নিয়ে প্রতিবছর অনেক শিক্ষার্থী বিদেশে যাচ্ছেন।

 

দেশের বাইরের বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালইয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দেয়। যেমন দিচ্ছে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য তাদের স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, যেখানে বিশ্বের যেকোনও দেশের শিক্ষার্থীর মতো বাংলাদেশ থেকেও আবেদন করা যাবে।

 

কানাডার সাসকাচোওয়ান প্রদেশের সাস্কাটুন শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ১৯০৭ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য পাবলিক গবেষণা প্রতিষ্ঠান। আধুনিক গবেষণাগার, উন্নত শিক্ষাব্যবস্থা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। বর্তমানে ১৩০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন।

 

যেসব সুবিধা মিলবে:
✔️ স্নাতক পর্যায়ে রয়েছে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ যার মূল্য ১০ হাজার ডলার। রয়েছে ‘ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’—মূল্য ২০ হাজার ডলার। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়েও রয়েছে একাধিক বৃত্তির সুযোগ। প্রতিটি বৃত্তির পরিমাণ নির্ভর করবে শিক্ষার্থীর যোগ্যতা ও মেধার ওপর।

 

✔️ আবেদন করতে পারবেন যারা
স্নাতক: কানাডার বাইরে কোনও হাইস্কুল থেকে পাস করা শিক্ষার্থী।

 

স্নাতকোত্তর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে

 

পিএইচডি: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস, টোয়েফল বা ডুয়োলিঙ্গোর যেকোনও একটি পরীক্ষার সনদ প্রয়োজন

 

যেসব বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে: স্নাতক পর্যায়ে রয়েছে নানা বিষয়। যেমন, সমাজ ও আইন, কৃষি ও প্রাণিবিজ্ঞান, গণিত ও প্রকৌশল, ব্যবসা ও অর্থনীতি, স্বাস্থ্যবিজ্ঞান, ইতিহাস-সংস্কৃতি, ভাষা ও যোগাযোগসহ আরও অনেক কিছু।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031