জব্দকৃত ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক ::

 

পাকিস্তানের ইসলামাবাদে চলমান যুদ্ধবিরতি আলোচনায় চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ‘আন্তরিকতার’ লক্ষণ হিসেবে কাতারসহ অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দকৃত ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, জব্দকৃত সম্পদ অবমুক্ত করার এ পদক্ষেপ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত। আলোচনায় এটি একটি মূল বিষয় হবে বলে আশা করা হচ্ছে।

 

তবে যুক্তরাষ্ট্র যে সম্পদগুলো ছেড়ে দিতে সম্মত হয়েছে, তার সুনির্দিষ্ট মূল্য ওই সূত্র জানায়নি। দ্বিতীয় এক ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাতারে জব্দকৃত ৬০০ কোটি ডলারের ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

 

প্রতিবেদনে জানা গেছে, ২০১৮ সালে প্রাথমিকভাবে জব্দ করা এই ৬০০ কোটি ডলার ২০২৩ সালে মার্কিন-ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ছাড়ার কথা ছিল। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর ইরান-সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ইসরায়েলে হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তহবিলটি আবার জব্দ করে।

 

সে সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, ইরান অদূর ভবিষ্যতে এ অর্থের নাগাল পাবে না এবং এ অ্যাকাউন্ট সম্পূর্ণ জব্দ করার অধিকার ওয়াশিংটনের রয়েছে।

 

এ তহবিল দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রি থেকে উদ্ভূত। ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির পারমাণবিক চুক্তি বাতিল করার পর এ অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকে আটকে যায়।

 

দোহার মধ্যস্থতায় ২০২৩ সালের সেপ্টেম্বরে হওয়া যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময় চুক্তির অধীনে এ অর্থ কাতারের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। চুক্তিতে তহবিল মুক্তির বিনিময়ে ইরানে আটক পাঁচজন মার্কিন নাগরিককে ছেড়ে দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রে আটক পাঁচজন ইরানিকে মুক্তি দেওয়া হয়।

 

মার্কিন কর্মকর্তারা তখন বলেছিলেন, এ অর্থ শুধুমাত্র মানবিক উদ্দেশে ব্যবহারের জন্য সীমাবদ্ধ ছিল। মার্কিন ট্রেজারির তত্ত্বাবধানে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও কৃষি পণ্য কেনার জন্য অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে তা বিতরণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930