কফিনে নুডুলস পট দিয়ে ব্যতিক্রমী শেষ বিদায়

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

কফিনে নুডুলস পট দিয়ে ব্যতিক্রমী শেষ বিদায়

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ওয়েলসের নিউপোর্টে এক নারীর শেষকৃত্যে দেখা গেল এক ভিন্নধর্মী আয়োজন, যেখানে তার প্রিয় খাবার পট নুডুলস হয়ে উঠেছিল বিদায়ের প্রধান অনুষঙ্গ। ৭২ বছর বয়সী স্যান্ড্রা বার্নেল দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলে, তার পরিবার তাকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। সম্প্রতি লন্ডন ডিজিটাল ডেইলির এক প্রাতিবেদনে এটি উঠে এসেছে।

স্যান্ড্রার মেয়ে ট্রেসি শার্প জানান, তার মা প্রতিদিন নিয়ম করে পট নুডুলস খেতেন এবং বিশেষ করে ‘বিফ অ্যান্ড টমেটো’ স্বাদই ছিল তার একমাত্র পছন্দ। অসুস্থতার কারণে তার খাদ্যাভ্যাস সীমিত হয়ে গেলেও এই নুডলসই ছিল তার দৈনন্দিন স্বস্তির একটি অংশ।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্যান্ড্রার এই ভালোবাসার কথা বিবেচনা করেই তার কফিনে কয়েকটি পট নুডুলস রাখা হয়, যেন শেষ যাত্রাতেও তিনি প্রিয় খাবার থেকে বিচ্ছিন্ন না হন।

শুধু কফিনেই নয়, পুরো শেষকৃত্যের আয়োজনেই ছিল এই থিমের ছোঁয়া। অনুষ্ঠানসূচিতে পট নুডলসের ছবি ব্যবহার করা হয় এবং লাল রঙে তা সাজানো হয়, যা এই খাবারের পরিচিত প্যাকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

শেষকৃত্যে উপস্থিত অতিথিদের মাঝেও পট নুডুলস বিতরণ করা হয় স্মারক হিসেবে। এতে পুরো আয়োজনটি হয়ে ওঠে স্যান্ড্রার ব্যক্তিগত পছন্দ ও স্মৃতিকে কেন্দ্র করে এক অনন্য উদযাপন।

 

উপস্থিতদের মতে, অনুষ্ঠানটি যেমন ছিল আবেগঘন, তেমনি ছিল অনুপ্রেরণামূলকও। অনেকেই এটিকে এক ব্যতিক্রমী ও সুন্দর বিদায় হিসেবে উল্লেখ করেন।

 

পরিবারের এই উদ্যোগে একটি সাধারণ খাবারই হয়ে উঠেছে এক অসাধারণ স্মৃতির প্রতীক, যা স্যান্ড্রার জীবন ও তার ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031