ভবানীপুরে চলছে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

ভবানীপুরে চলছে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণণায় তৃণমূল কংগ্রেসের প্রধান ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। কখনও মমতা এগিয়ে যাচ্ছেন, তো কখনও শুভেন্দু। সর্বশেষ তথ্যানুযায়ী, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে ৮ হাজার ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, প্রথম রাউন্ডের গণনার পরে ভবানীপুরে এগিয়ে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ১৯৯৬ ভোটে এগিয়ে ছিলেন। পিছিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে ১৫৫৮ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। তৃতীয় রাউন্ডে আবার ঘুরে গেছে ফলাফলের চিত্র।

 

যদিও সোমবার সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম-এর কাউন্টিং শুরু হয়েছে। ফলে এই ফলাফল একেবারেই প্রাথমিক। তবে নিঃসন্দেহে এই কেন্দ্র এ বার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০১১ সালে প্রথম বার উপনির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ২০১১-র সাধারণ নির্বাচনে জয়ী হন সুব্রত বক্সী।

এই কেন্দ্র থেকে জিতেই প্রথম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে ২০১৬, ২০২১ দুইবারই ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হন মমতা। এ বার সেই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। ২০২১-এর ভোটে যিনি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছিলেন।

 

এ বারের ভোটে একেবারে মাটি কামড়ে ভবানীপুরে পড়ে থেকেছেন মমতা। মিছিল, মিটিং থেকে পদযাত্রা, বাদ রাখেননি কিছুই। অন্যদিকে শুভেন্দুও ভবানীপুরকে পাখির চোখ করে পড়ে থেকেছেন নাম ঘোষণার পরেই। ভবানীপুরে শুভেন্দু যে দিন মনোনয়ন জমা দেন, সেদিন তার সঙ্গে ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

শাহ বলেছিলেন, আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিলেন। আমি বলেছিলাম মমতার ঘরে গিয়ে তাকে হারাতে হবে। তার রেকর্ডও আছে। গতবার মমতা সরকার তো গড়তে পেরেছিলেন, কিন্তু নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন। এ বার মমতা সব কেন্দ্রে হারবেন, ভবানীপুরেও হারবেন।

 

প্রাথমিক ফলাফল দেখে শুভেন্দু অধিকারীর জানান, এখন পর্যন্ত বিজেপি প্রায় ১৬৫টি আসনে এগিয়ে এবং নন্দীগ্রামে তিনি প্রায় ৭ হাজার ভোটে লিডে আছেন। ভবানীপুরে প্রথমে পিছিয়ে থাকলেও পরে এগিয়ে যান। তবে তৃতীয় রাউন্ডে মমতা বন্দোপাধ্যায় আবারও এগিয়ে যান। তৃণমূলের মতে, সেখানে ফলাফল এখনও ওঠানামা করছে এবং নিশ্চিত হতে আরও কয়েক রাউন্ড গণনা দরকার।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031