সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ১৫ ও নিশ্চিত হামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে রোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জন। এই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারাদেশে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫২ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ শিশু।