সামরিক পাহাড়ায় হরমুজ পাড়ি দিল মার্কিন বাণিজ্যিক জাহাজ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে।

 

চ্যানেল এক্স-এ দেওয়া সেন্টকমের এক বিবৃতি বলা হয়েছে, এই ডেস্ট্রয়ারগুলোর সহায়তায় দুইটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজও সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

 

যদিও এর আগে ইরান দাবি করেছিল যে তারা মার্কিন জাহাজগুলোকে হরমুজ প্রণালিতে প্রবেশে বাধা দিয়েছে।

একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, একটি মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালিতে প্রবেশে বাধা দিতে ইরান সতর্কতামূলক গুলিও চালিয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানায়, দুটি ইরানি ক্ষেপণাস্ত্র একটি মার্কিন জাহাজে আঘাত হেনেছে। যদিও সেন্টকম এই হামলার তথ্য অস্বীকার করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930