শপথ নিয়েই বিজয়ের ৩ গুরুত্বপূর্ণ আদেশ

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমেই বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী অভিযান এবং নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিলেন টিভিকে প্রধান জোসেফ বিজয় চন্দ্রশেখর।

আজ রোববার বিজয়ের শপথ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

 

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের সময় নিজের আবেগঘন ভাষণের শুরুতে তিনি বরাবরের মতো তার বিখ্যাত তামিল সম্বোধন ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ (আমার হৃদয়ে যারা বাস করেন) দিয়ে বক্তব্য শুরু করেন তিনি। অতীতেও তিনি ভক্তদের উদ্দেশে এই সম্বোধন ব্যবহার করেন।

এই প্রতিবেদনে বলা হয়, তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম আদেশে রাজ্যের জনগণকে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেয়ার পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রুখতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী ও একটি হেল্পলাইন চালু করার ঘোষণা দিয়েছেন।

 

এ সময় তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক বিষয়গুলিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে তার সরকার।

 

বিজয় বলেন, ‘একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা কী, তা জানি। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। জীবনে অনেক কষ্ট ও অপমান সহ্য করেছি। আমি আপনাদেরই ছেলে ও ভাইয়ের মতো। আপনারা সেভাবেই আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন।’

 

প্রতিবেদনে আরও বলা হয়, বিজয় প্রতিশ্রুতি দেন যে তার সরকার কোনো মিথ্যা আশ্বাস দেবে না। বিজয় তার বক্তব্যে দাবি করেন, ‘ডিএমকে রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে এবং আমরা ১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেছি। জনগণের অর্থ থেকে একটি পয়সাও অপচয় হতে দেব না এবং কাউকে লুটপাট করতেও দেব না।’

 

প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রভীন চক্রবর্তী, বাম নেতা এম এ বেবিসহ জোটসঙ্গীদের ধন্যবাদ জানান।

 

এদিকে আজ বিজয়ের পাশাপাশি আরও নয় বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে রয়েছেন আদাভ অর্জুনা, সিটিআর নির্মল কুমার, ‘বুসি’ আনন্দ, রাজ মোহন, কেটি প্রভু, অরুণরাজ, পি ভেঙ্কটরামনন এবং ২৮ বছর বয়সি মন্ত্রিসভার সবচেয়ে তরুণ মুখ এস কীর্থনা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930