দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক রাহুল

প্রকাশিত: 8:16 PM, May 13, 2026

প্রতিনিধি / বাগেরহাট ::

 

দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোল্লা আতিকর রহমান রাসেলকে সভাপতি ও নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে ।

 

মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় আট বছর আগে।

 

এরপর দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের। নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে সংগঠন নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031