ইরানসহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে সৌদি আরবের শান্তি চুক্তি প্রস্তাব

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে ইরানকে অন্তর্ভুক্ত করে একটি আগ্রাসনবিরোধী চুক্তি প্রস্তাব করেছে সৌদি আরব।

 

১৯৭০-এর দশকে ইউরোপে স্নায়ু যুদ্ধে উত্তেজনা কমানোর জন্য গৃহীত হেলসিঙ্কি চুক্তির মডেলে তৈরি করা হয়েছে চুক্তিটি।

 

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য ফাইন্যানশিয়াল টাইমস।

প্রস্তাবিত চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন পাচ্ছে, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর প্রতি সমর্থন জানাবে কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

 

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরান সম্পর্কে কঠোর অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।

 

সৌদি আরবের প্রস্তাবিত কাঠামো ১৯৭৫ সালের হেলসিঙ্কি চুক্তির মতো হবে, যেখানে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্ররা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলো অংশগ্রহণ করেছিল। ঐ চুক্তি ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সীমানাগুলোকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি মানবাধিকার, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং মানবিক সহযোগিতার ওপর জোর দেয়।

 

ফাইন্যানশিয়াল টাইমসের ওই প্রতিবেদনে জানান হয়, মধ্যপ্রাচ্যে একটি অনুরূপ চুক্তি অধিকাংশ আরব ও মুসলিম রাষ্ট্র এবং ইরানের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। তবে ইরান ইতিমধ্যেই খালিজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছে।

 

ইসরায়েল সম্ভবত এমন কোনো আনুষ্ঠানিক চুক্তির বিরোধিতা করবে যা আরব রাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে চায়। যুক্তরাষ্ট্রও এই প্রস্তাবে সমর্থন দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930