বৃষ্টির পানি আটকিয়ে জলাবদ্ধতা নস্ট হচ্ছে এলজিইডির পাকা সড়ক

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

বৃষ্টির পানি আটকিয়ে জলাবদ্ধতা নস্ট হচ্ছে এলজিইডির পাকা সড়ক

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর-ষাইটদা-সৎপুর এলজিইডি রাস্তার কাদিপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী শানুর আলী ও সেলিম আহমদের বাড়ির সামনের অংশে বৃষ্টির পানি আটকে থাকায় তৈরী হয়েছে জলাবন্ধতা। এতে করে রাস্থায় যান চলাচলও ব্যহত হচ্ছে। দীর্ঘ সময় পানি আটকে থাকায় সরকারী রাস্থাও নস্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, রাস্তার পাশে একই গ্রামের শানুর আলীর ড্রেন বন্ধ থাকায় পানি প্রবাহে ধীর গতিতে কৃত্রিম জলবদ্ধার সৃষ্টি হয়েছে। রাস্তার ড্রেনটি পানি প্রবাহে উন্মক্ত করতে গত বছর ০৬ নভেম্বর শানুর আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি  নিজের চাচীএকই গ্রামের খয়রুন নেছা  ও ভাই আছাব আলী কর্তৃক ড্রেন বন্ধ করার অভিযোগ আনেন। অভিযোগ দেয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহন না হলে চলতি বর্ষা মৌসমে জলাবদ্ধতা গলার কাটায় পরিনত হয়েছে রাস্তার এই অংশ। রাস্তাটি দিয়ে কাদিপুর, ষাইটধা, সৎপুর, কমরপুর রাজার বাজারসহ কয়েক গ্রামের মানুষের চলাচল করেন। তাই দ্রুত ড্রেন উন্মক্ত করে রাস্তার পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন চলাচলকারীরা।

 

তবে, খয়রুন নেছা ও ভাই আছাব আলী দেশে না থাকায় উনাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

এই বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী এস.এম আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এখন জানলাম আমি খোঁজ নিচ্ছি।

 

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা‘র সরকারি মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেন নি।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031