সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে সিলেটের ওসমানীনগরসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল ইসলাম আহবাব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন”— এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হলে বৈষম্যহীন সমাজ গঠন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন তিনি।
আহবাবুল ইসলাম আহবাব পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ওসমানীনগরবাসীসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।