ওসমানীনগরের সর্বস্থরের জনসাধারণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আতাউর রহমান মানিক

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬

ওসমানীনগরের সর্বস্থরের জনসাধারণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আতাউর রহমান মানিক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওসমানীনগরসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেনউপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক। এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

শুভেচ্ছা বার্তায় আতাউর রহমান মানিক বলেন, পবিত্র ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা। ঈদের এই পবিত্র বার্তা মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে।

 

আতাউর রহমান মানিক আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া। প্রকৃত ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন ধনী-গরিব নির্বিশেষে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারে। তিনি সকলকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

 

তিনি বলেন, ওসমানীনগরের সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানিয়ে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031