ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

ব্রিটেন তাদের ইতিহাসের সবচেয়ে কঠোর ইমিগ্রেশন নীতি তৈরি করতে যাচ্ছে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্রিটেনে স্থায়ী হওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে। এ ছাড়া কয়েক দশকের মধ্যে অবৈধ অভিবাসী আটক ও বহিষ্কারে রেকর্ড করেছে লেবার পার্টি সরকার। সরকার গঠন করার ২ বছরের মধ্যেই ৫৮ হাজার অবৈধ মানুষকে ডিপোর্ট বা বহিষ্কার করেছে লেবার সরকার, যা আগের ২ বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।

এদিকে সরকারের নতুন ইমিগ্রেশন পলিসি বাস্তবায়ন নিয়ে ভয়াবহ আতঙ্কে আছেন হাজার হাজার অভিবাসী বাংলাদেশি। ২০২২ সালের ‘বরিস ওয়েভ’ ঢেউয়ের তালে হাজার হাজার বাংলাদেশি কেয়ার ওয়ার্কার ভিসায় এসেছিলেন ব্রিটেনে। তবে বেশির ভাগই প্রতারণার শিকার হয়েছেন। দালালদের হাতে ৩০-৪০ লাখ টাকা তুলে দিয়ে শেষ পর্যন্ত ব্রিটেনে এসে কোম্পানি থেকেও প্রতারিত হয়েছেন। কোম্পানিতে কাজ নেই, তারপরও ৫ বছর কোনোভাবে পে স্লিপ চালিয়ে ব্রিটেনে যারা স্থায়ী হওয়ার চিন্তা করছেন তাদের জন্য হঠাৎ করেই আঘাত হানেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

সলিসিটার মিজান রহমান বলেন, নতুন নিয়ম বাস্তবায়ন হলে ব্রিটেনে ৫ বছরের স্থায়ী হওয়ার সুযোগ বাতিল করে ১০ বছর, ক্ষেত্র বিশেষ ২০ বছর করার পরিকল্পনা করছে। এটি অভিবাসীদের জন্য ভয়ংকর হবে। এ ছাড়া স্টুডেন্ট ভিসায় ডিপেনডেন্ট আনা বন্ধ করা, স্টুডেন্ট ভিসা থেকে ব্রিটেনে স্থায়ী হওয়ার পথও কঠিন হয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমার, সুদান, আফগানিস্তান, ক?্যামেরুনের জন্য ব্রিটিশ ভিসা আবেদন স্থগিত করেছে ব্রিটেন।

সলিসিটার মিজান রহমান বলেন, প্রকাশে?্য কোনো তালিকায় না থাকলেও বাংলাদেশও অলিখিত ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছে। বাংলাদেশ থেকে ভিসা আবেদন করলেও সাম্প্রতিক সময়ে রিজেক্ট হচ্ছে বেশি। একই সঙ্গে ওয়ার্ক পারমিটে ভিসা না দেওয়া ও ভিজিট ভিসা না দেওয়ার হার সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি।

 

জয়নাল আবেদিন নামের একজন চার সদস্যের পরিবার নিয়ে ব্রিটেনে এসে ভয়াবহ বাস্তবতার মুখে পড়েছেন। তিনি বলেন, ‘প্রথমে প্রতারিত হয়েছি দালালের মাধ্যমে, ৩৫ লাখ টাকা দিয়ে ব্রিটেনে এসে দেখি কোম্পানি নাই! শেষ পর্যন্ত অনেক কষ্টে আরেকটা স্পন্সর জোগার করে পে স্লিপ চালিয়ে যাচ্ছি স্থায়ী হওয়ার আশা নিয়ে। অথচ সরকার এখন যে ১০ বছরে স্থায়ী করার পরিকল্পনা করছে, সেটা বাস্তবায়ন হলে দেশে ফেরত যাওয়া ছাড়া গতি নেই। এখন মনে হচ্ছে সরকারও এখন আমাদের সঙ্গে প্রতারণা করছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930