ইরান-ইসরায়েল সংঘাতে তেলের বাজারে আগুন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

ইরান-ইসরায়েল সংঘাতে তেলের বাজারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

যুদ্ধবিরতির দুই মাস পর ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৪ ডলারের বেশি বৃদ্ধিপেয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার সকাল ৬টা ৯ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৪২ ডলার বা ৪ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ১৫ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক শূণ্য ৭ ডলার বা ৪ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬১ ডলারে ওঠে।

 

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সোমবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। পাশাপাশি দেশটির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানা হয়। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর এই প্রথম ইরানের অভ্যন্তরে কোনো জ্বালানি স্থাপনা সরাসরি হামলার শিকার হলো।

ফার্স সংবাদ সংস্থাকে ইরানের এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় পেট্রোকেমিক্যাল কারখানাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরেও ইসরায়েল এই হামলা চালায়।

 

বিশ্লেষকদের মতে, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত নতুন মাত্রা পেতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালির মাধ্যমে স্বাভাবিক তেল ও গ্যাস পরিবহন পুনরায় চালুর আশা ক্ষীণ হয়ে এসেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31