ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। তবে ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে।

আজ সোমবার ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো। পাশাপাশি বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেবে।

ইরানের এই ঘোষণার কিছু সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে হামলা বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানান।

 

অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর হামলা বন্ধ করছে ইসরায়েল।

 

এর আগে, গতকাল রোববার রাত ও আজ সোমবার দেশ দুটি দিনভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যা নতুন করে উদ্বেগ ছড়ায়। এদিন ইসরায়েলের হাইফা পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানোর কথা জানায় ইরান।

 

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে ইসরায়েলের হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

Spread the love

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930