ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন আশ্রয় নীতি নিয়ে যে সুখবর দিল ফ্রান্স

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন মাইগ্রেশন ও অ্যাসাইলাম প্যাক্ট কার্যকর হওয়ার প্রেক্ষাপটে ফ্রান্সের আশ্রয় বিষয়ক সুরক্ষা দপ্তর (অফপ্রা) নতুন একটি আশ্রয় আবেদন ফরম চালু করেছে৷

 

এটি আগের তিনটি আলাদা ফরমের পরিবর্তে একক ফরম হিসেবে ব্যবহার করা হবে এবং এতে ইইউর নতুন মাইগ্রেশন ও অ্যাসাইলাম প্যাক্টের বিধানগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে৷

 

এতদিন আশ্রয় আবেদনের জন্য তিন ধরনের ফরম ছিল৷ এর মধ্যে ছিল প্রথমবারের আবেদন, পুনর্বিবেচনার আবেদন (রিএক্সামা) এবং কোনো অভিভাবকের আশ্রয় আবেদনের পর ফ্রান্সে যোগ দেওয়া বা জন্ম নেওয়া অপ্রাপ্তবয়স্ক সন্তানের আবেদন৷ এখন থেকে এই তিনটি ক্ষেত্রই একটি একক ফরমের মাধ্যমে পরিচালিত হবে।

 

অফপ্রা জানিয়েছে, নতুন ফরমে একইসঙ্গে তিন ধরনের আবেদনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

তিনটি ভিন্ন ধরনের আবেদন আলাদা করতে রং ভিত্তিক পদ্ধতি রাখা হয়েছে। গোলাপি রঙে থাকবে প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রাথমিক আশ্রয় আবেদন এবং অভিভাবকের আবেদনের পর ফ্রান্সে যোগ দেওয়া বা জন্ম নেওয়া অপ্রাপ্তবয়স্ক সন্তানের আবেদন।

 

আর কমলা রঙে থাকবে পরবর্তী আবেদন বা পুনর্বিবেচনার আবেদন। ফলে আশ্রয়প্রার্থীদের শুধু নিজেদের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত রঙের অংশের প্রশ্ন ও ঘর পূরণ করতে হবে।

 

নতুন পরিবর্তন অন্তর্ভুক্ত:- 
নতুন এসব ফরম শুক্রবার ১২ জুন থেকে ফ্রান্সের প্রেফেকচুরগুলোতে বিতরণ শুরু হয়েছে। এর একটি প্রধান উদ্দেশ্য হলো আবেদনকারীদের কাছে ভুল ফরম পৌঁছে যাওয়ার ঝুঁকি কমানো এবং ফরম বিতরণ প্রক্রিয়া সহজ করা।

 

এছাড়া আগের কিছু ঘাটতি সংশোধনের জন্যও পরিবর্তন আনা হয়েছে। উদাহরণ হিসেবে, পূর্ববর্তী পুনর্বিবেচনা (রিএক্সামা) আবেদনের ফরমে আবেদনকারীদের ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য উল্লেখের সুযোগ ছিল না, যদিও প্রথম আবেদনের পর সেই তথ্য পরিবর্তিত হয়ে থাকতে পারে।

 

১২ জুন থেকে কার্যকর হওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন মাইগ্রেশন ও অ্যাসাইলাম প্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও কিছু পরিবর্তন করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইউরোপে আশ্রয় ব্যবস্থার নিয়মকানুনে ব্যাপক সংস্কার আনা হচ্ছে।

এর ফলে এখন শুধু জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দপ্তরে (ইউএনএইচসিআর) আবেদনকারীর ফাইল পাঠানোর জন্য অনুমতি নেওয়া হবে। কারণ নতুন প্যাক্ট অনুযায়ী আশ্রয় আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্রের কাছে পাঠানো হবে। এক্ষেত্রে আবেদনকারীর আলাদা সম্মতির প্রয়োজন হবে না।

অফপ্রা আরও স্মরণ করিয়ে দিয়েছে যে, ২০২৬ সালের ১ মার্চ থেকে সংস্থাটি আশ্রয়প্রার্থীদের মূল নথি আর নিজেদের কাছে সংরক্ষণ করে না। আবেদনকারীরা সাক্ষাৎকারে নিজেদের পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথি সঙ্গে নিয়ে আসবেন। তবে এসব নথি ‘‘অফপ্রা যাচাই করার পর সাক্ষাৎকার শেষে ফেরত দেওয়া হবে।’’

 

এর আগে আশ্রয়প্রার্থীদের মূল নথি অফপ্রার কাছে জমা রাখতে হতো। নতুন নিয়ম অনুযায়ী এখন নথিগুলো শুধু যাচাইয়ের জন্য দেখাতে হবে এবং সাক্ষাৎকার শেষে আবেদনকারীর কাছেই ফিরিয়ে দেওয়া হবে।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031