সিঙ্গাপুরে এক মাসে করোনা আক্রান্ত ৫০০ বাংলাদেশি

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সিঙ্গাপুরে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে। গত এক মাসে দেশটিতে ৫০০ বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগই একসঙ্গে একই আবাসিক ভবনে গাদাগাদি করে থাকতেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শুক্রবার নতুন করে ১৯৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৮৫ জনই বাংলাদেশি।

 

গত বৃহস্পতিবারও নতুন করে ১৪২ জনকে শনাক্ত করা হয়, যার মধ্যে ৫৫ জনই বাংলাদেশি। সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। করোনা সংক্রমণের ঝুঁকির কারণে ইতোমধ্যেদেশটির অন্তত ৫০ হাজার প্রবাসীকর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করে তথ্যে দেখা যাচ্ছে।

 

গত বুধবার দেশটিতে ১১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। যার মধ্যে ৪৭ জনই বাংলাদেশি। গত ২০ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুরে ২ হাজার ১০৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৭ জন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন। এর মধ্যেই সম্প্রতি একটি সেনাঘাঁটিতে কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হয়। তবে তাদের একই বাসে খুব কাছাকাছি বসিয়ে নেওয়া হয়েছিল এবং নামার সময়ও সামাজিক দূরত্ব বজায় রাখেনি কেউই।

 

দেশটির দুটি সেনাঘাঁটিতে অন্তত ১ হাজার ৩০০ কর্মীকে পৃথকভাবে রাখা হয়েছে। আগামী ৪ মে পর্যন্ত তাদের সেখানেই বিশেষ নজরদারিতে থাকতে হবে। বাকিদেরও বিভিন্ন খালি স্থাপনা, প্রদর্শনী কেন্দ্রসহ নানা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

 

গত সপ্তাহে করোনার বিস্তার মোকাবিলায় চার সপ্তাহের জন্য অতিরিক্ত কড়াকড়ি আরোপ করে সিঙ্গাপুর সরকার। ৪ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় সব স্কুল, অনাবশ্যক ব্যবসা প্রতিষ্ঠান। এর আগে বেশ কিছু ডরমেটরিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে শ্রমিকদের ভেতরে থাকতে বলা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031