ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ইরানের সঙ্গে হওয়া সমঝোতা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তিনি সমঝোতার বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট না হন অথবা ইরান প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ না করে নিজেদের বর্তমান স্বভাব না পাল্টায়, তাহলে সামরিক পদক্ষেপ পুনরায় শুরু হতে পারে এবং ইরানে আবারও বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র

 

বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এটি চূড়ান্ত চুক্তি নয়। এটি একটি সমঝোতা স্মারক। আমি যদি এটি পছন্দ না করি কিংবা তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তাহলে আমরা আবার তাদের ওপর হামলা চালাব।

 

আগামী শুক্রবার ১৯ জুন জেনেভায় হতে যাওয়া আনুষ্ঠানিক চুক্তির আগে ট্রাম্পের এমন মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

ট্রাম্প আরও বলেন, এই সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়ার কোনো বিষয় নেই। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

এসময় ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র অর্থ দেবে; এমন খবর নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমরা ১০ সেন্টও দিচ্ছি না। আমরা কোনো বিনিয়োগ করছি না এবং আমাদের কোনো তহবিলও নেই। তবে উপসাগরীয় দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31