যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে ওয়াশিংটন এমন জবাব পাবে, যা তারা কখনো ভুলতে পারবে না।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে, তা প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

 

বিবৃতিতে তিনি বলেন, ‘চুক্তির ক্ষেত্রে মহাশয়তান আমেরিকা বারবার অঙ্গীকার ভঙ্গ করে আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ।’

এ সময় মার্কিন হামলার প্রসঙ্গ টেনে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত আরও উসকে দিতে চাইছে। তবে ইরান এমন জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে, যা যুক্তরাষ্ট্র কখনো ভুলতে পারবে না।

 

মোজতবা খামেনি তার বিবৃতিতে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের আসল চেহারা উন্মোচন করেছে। তার ভাষায়, এর মাধ্যমে ওয়াশিংটনের ‘প্রতারণাপূর্ণ চরিত্র, অবিশ্বস্ততা এবং কু-অভিপ্রায়’ স্পষ্ট হয়েছে।

 

তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্বের প্রতি জনগণের আস্থা রাখার আহ্বান জানান এবং চলমান সংঘাতের মধ্যে সবাইকে সতর্ক ও সক্রিয় থাকার অনুরোধ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930