মার্কিন সেনাদের স্মরণে ইরানে নতুন হামলা: ট্রাম্প

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

মার্কিন সেনাদের স্মরণে ইরানে নতুন হামলা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাসদস্যদের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরানের ওপর আবারও কঠোর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, নিহত সেনাদের প্রতি সম্মান জানাতেই সর্বশেষ এই হামলা পরিচালনা করা হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা আজ রাতেও ইরানকে খুব কঠোরভাবে আঘাত করেছি। আমরা এটি করেছি তিনজন মহান দেশপ্রেমিকের সম্মানে।’

 

সাম্প্রতিক হামলায় নিহত মার্কিন সেনাদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’ তিনি আরও দাবি করেন, ওই সেনারা এমন একটি লক্ষ্য নিয়েই দায়িত্ব পালন করছিলেন যাতে ’ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’

তবে ট্রাম্প নিহত সেনাদের পরিচয় বা তারা কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। একই সঙ্গে ইরানে সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়েও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930