বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে দেশটির স্টেট ডিপার্টমেন্টের জারিকৃত এক ভ্রমণ সতর্কতার বরাত দিয়ে এ তথ্য জানান হয়। ওই সতর্কবার্তায় বিশেষভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকবলা হয়েছে। সম্ভাব্য ফ্লাইট বাতিল, সময়ে সময়ে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বিভিন্ন ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানানো হয়েছে।

 

এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও অঞ্চলটিতে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান কিংবা তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন অথবা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

 

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক ভ্রমণ এবং নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে মার্কিন প্রশাসন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930