যুক্তরাষ্ট্রের চিকিৎসা ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের চিকিৎসা ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে ইচ্ছুক ভিসা আবেদনকারীদের উদ্দেশে কয়েকটি নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ফেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

 

নির্দেশনায় বলা হয়, একজন বি-২ ভিসা আবেদনকারীকে চিকিৎসা, সংশ্লিষ্ট সব খরচ এবং ওই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ব্যয় বহনের সক্ষমতার প্রমাণ দিতে হবে।

 

দূতাবাস বলছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পর্যালোচনা করে নিশ্চিত হন যেন, যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের পরিকল্পনা করেছেন, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনও আর্থিক বোঝা সৃষ্টি না হয়।

 

দূতাবাস নির্দেশনায় বলছে, মেডিক্যাল ভিসা আবেদনের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং কী কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। একইসঙ্গে একজন মার্কিন চিকিৎসকের সম্মতি লাগবে যেখানে তিনি চিকিৎসার সম্ভাব্য সময় এবং খরচ সম্পর্কে ধারণা দেবেন।

 

এছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ, চিকিৎসা খরচ এবং বসবাসের খরচের সামর্থ্য থাকার প্রমাণ দিতে হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930