যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং এলাকায় বন্দুক হামলা, নিহত ৩

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং এলাকায় বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিং এলাকায় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী মারা গেছে এবং বর্তমানে স্থানীয় জনগণের জন্য আর কোনো হুমকি নেই। তবে হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

 

রয়টার্সকে শহর কর্তৃপক্ষের জনসংযোগ সমন্বয়কারী জশ পামার জানান, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁর কাছে সক্রিয় বন্দুক হামলার খবর পাওয়া যায়।

প্রায় এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিশ্চিত করে যে হামলাকারী আর কোনো হুমকি সৃষ্টি করতে পারবে না।

 

পামার জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং অন্তত দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।

 

ঘটনার পরপরই টুইন ফলস পুলিশ বিভাগ ওই এলাকার সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

 

প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত।

 

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ এবং হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930