পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের পরিকল্পনা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে বহাল আছেন এবং আগের মতোই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

এ ছাড়া তার প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের নেতৃত্বের মতবিরোধ রয়েছে এমন দাবিও নাকচ করেছেন তিনি।

 

বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতেই কাজ করছে। সাক্ষাৎকারটি প্রচারের আগেই এর কিছু অংশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশ করে।

 

প্রকাশিত অংশে পেজেশকিয়ান বলেন, ‘আমরা সামরিক বাহিনীর সঙ্গে পুরোপুরি সমন্বয় বজায় রাখছি।’

 

পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, তাহলে আমি নিজেই তা ঘোষণা করব। কিন্তু আমি পদত্যাগ করব না। আমি আমার দায়িত্বে অটল থাকব।’

 

প্রেসিডেন্ট আরও বলেন, কিছু মহল তার প্রশাসন ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির মধ্যে মতবিরোধ রয়েছে এমন ধারণা তৈরি করার চেষ্টা করছে। তবে বাস্তবে এমন কোনো বিভেদ নেই বলে তিনি দাবি করেন।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পেজেশকিয়ানের সম্ভাব্য পদত্যাগ নিয়ে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই তিনি প্রকাশ্যে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930