সরকারের সমালোচনা করে পদ হারালেন ঢাবি ছাত্রদল নেতা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

সরকারের সমালোচনা করে পদ হারালেন ঢাবি ছাত্রদল নেতা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘ দিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বহিষ্কৃত নেতা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক আলামিন ফারাজি। তার বিরুদ্ধে ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে।

ঢাবি ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘ দিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আলামিন ফারাজিকে তার সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে আলামিন ফারাজির সঙ্গে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বহিষ্কারের বিষয়ে আলামিন ফারাজি বলেন, তার ফেসবুক পোস্টে সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করা হয়েছে। যৌক্তিক ও ন্যায়ের জায়গা থেকে ভবিষ্যতেও সরকারের সমালোচনা করবেন তিনি।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031