বাংলাদেশীদের জন্য ওয়ার্ক পারমিট দিচ্ছে যে দেশ

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশীদের জন্য ওয়ার্ক পারমিট দিচ্ছে যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক ::

 

বৈধ পথে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠাতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

 

আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট অঞ্চলের মানুষের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। তবে শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বিদেশগামী কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জন করা প্রয়োজন। ভাষা ও কারিগরি দক্ষতা থাকলে বিদেশে গিয়ে কর্মীরা ভালো সুযোগ পাওয়ার পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন।

 

মন্ত্রী জানান, সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে বিদেশগামীদের ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে শুধু প্রশিক্ষণকেন্দ্রের অবকাঠামো তৈরি করলেই হবে না; সেখানে দক্ষ প্রশিক্ষক ও পর্যাপ্ত প্রশিক্ষণার্থীও নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

আরিফুল হক চৌধুরী বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর বিদেশগামীদের অবশ্যই বৈধ ও নিরাপদ পথে বিদেশে যেতে হবে। এতে একদিকে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা।

 

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930