নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সংহতি রয়েছে: জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সংহতি রয়েছে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক ::

 

নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি, নিখোঁজ এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যেখানে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

 

গুতেরেস বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 

গুতেরেস বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সংহতি রয়েছে।’

তিনি আরও জানান, নেপালে সরকার পরিচালিত ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও সহযোগী সংস্থাগুলো প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।

 

গতকাল বুধবার নেপালের তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় আকস্মিক বন্যার পানিতে একের পর এক গ্রাম ভেসে যাওয়ার পাশাপাশি সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031