ডলারের নির্ভরতা কমানোর আহ্বান মোজতবা খামেনির

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

ডলারের নির্ভরতা কমানোর আহ্বান মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ইরানের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং ধীরে ধীরে ডলারের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার ইরানের সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানের মূল চাবিকাঠি হলো অভ্যন্তরীণ উৎপাদনের ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভর করা।’

 

মোজতবা খামেনি সরকারকে মূল্যস্ফীতি, বেকারত্ব, মূল্য ব্যবস্থাপনা এবং পণ্য ও সেবা বাজার নিয়ন্ত্রণসহ অর্থনীতি ও জীবন-জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জে ‘গুরুত্বপূর্ণ মনোযোগ’ দেওয়ার আহ্বান জানান।

তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বিনিয়োগ বাড়ানো এবং তা প্রয়োজনীয় ও অগ্রাধিকার খাতে পরিচালিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি উৎপাদন উৎসাহিত করা এবং সরকারের অর্থনৈতিক কর্মসূচির কেন্দ্রে ‘প্রতিরোধ অর্থনীতি’ নীতি রাখার আহ্বান জানান।

 

তিনি বলেন, ‘এই সমস্ত সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হলো অভ্যন্তরীণ উৎপাদনের ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভর করা।’

 

মার্কিন-ইসরায়েলি হামলায় তার বাবা নিহত হওয়ার পর দায়িত্ব নেওয়া মোজতবা খামেনিকে এরপর থেকে জনসমক্ষে দেখা যায়নি। বার্তায় তিনি অত্যাবশ্যকীয় ও বিশেষায়িত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তার মতে, অভ্যন্তরীণ উৎপাদন যেখানে পর্যাপ্ত নয়, সেখানে আমদানি ‘সঠিক ও বিচক্ষণতার সঙ্গে’ ব্যবহার করা উচিত।

 

মোজতবা খামেনি বলেন, ‘আমদানি ও মূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন বাড়ানোর মাধ্যমে ইরানের অর্থনীতির ‘অন্ধকার দিকগুলো’ ধীরে ধীরে কমিয়ে আনা এবং একপর্যায়ে পুরোপুরি দূর করা সম্ভব।’

 

এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মধ্যে দেশটির মুদ্রা রিয়ালের দর আরও কমেছে। চলতি সপ্তাহে মুক্তবাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ২০ লাখ রিয়াল ছাড়িয়ে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

 

খামেনি ইরানের তরুণ মেধাবীদের উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘এসব প্রযুক্তি ও উদ্ভাবনের সময়োপযোগী ব্যবহার কৃষি, শিল্প, যোগাযোগ, শিক্ষা এবং অন্যান্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘বিচক্ষণ ব্যবস্থাপনা, বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের আরও বেশি সম্পৃক্ততা এবং নতুন সক্ষমতাকে সক্রিয় করার মাধ্যমে ইরানকে অর্থনৈতিক সম্প্রসারণ ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।’

 

তীব্র নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও যুদ্ধকালীন সময়ে অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা সরবরাহ, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মেরামত এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় সরকারের নেওয়া পদক্ষেপগুলোরও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930