ফের মার্কিন-ইরান সংঘাত বিশ্ববাজারে ২ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

ফের মার্কিন-ইরান সংঘাত বিশ্ববাজারে ২ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক ::

 

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে তীব্র হওয়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সংঘাত ষষ্ঠ মাসে প্রবেশের মধ্যেই ইরানের একটি দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা হামলা বাজারে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সোমবার গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২১ ডলার বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮৩ ডলার বা ২ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ২৩ ডলারে ওঠে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

রোববার হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। জুলাইয়ের শেষের পর এটিই ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত এক পোস্টে দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপ ‘টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে’। তবে দ্বীপটিতে হামলা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পোস্টের সঙ্গে একটি এআই-নির্মিত ভিডিওও ছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031