ব্রিটেনে রানীর জন্মদিনে ‘সশস্ত্র শ্রদ্ধা’ বাতিল

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

ব্রিটেনে রানীর জন্মদিনে ‘সশস্ত্র শ্রদ্ধা’ বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যুক্তরাজ্যে প্রবলভাবে হানা দিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ। অবশ্য করোনাভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে পুরো বিশ্ব। ব্রিটেনে করোনায় প্রাণ গেছে হাজারো মানুষের। করোনার মহামারিতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তার জন্মদিনে ‘সশস্ত্র শ্রদ্ধা’ জানাতে নিষেধ করেছেন।

 

আইটিভির এক সাংবাদিকের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯৪তম জন্মদিন আগামী মঙ্গলবার। তার জন্মদিনে সশস্ত্র শ্রদ্ধা দেওয়ার বিষয়ে নিষেধ করেছেন। টুইট বার্তায় ওই প্রতিবেদক জানান, হতে পারে রানী এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বকালে এটিই প্রথম অনুরোধ।

 

প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ১৫ হাজার মানুষের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31