সিলেট ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রবিবার দুপুর পর্যন্ত) আরও ৫৯৬ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০ জনে।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫০ জন। গতকাল শনিবার যা ছিলো ৫ হাজার ৫২৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৬৭ জন।
তবে স্কাই নিউজের খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৮২ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১০, ওয়েলসে ৪১ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১ জন। মোট হিসেব করলে দেখা যায় ৫৩৪ জনের মৃত্যু হয়েছে।