সৌদিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

সৌদিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের মৃত্যু বাড়ছে। আজ শনিবার মক্কায় মুজিবুর রহমান নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুজিবুর রহমানের আসল নাম মুজিবুর রহমান নামে। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শইমর পাড়ার বাসিন্দা ছিলেন। মক্কার নগরীর কাকিকা এলাকার ব্যবসায় করতেন তিনি।

জানা গেছে, কয়েকদিন ধরে সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ভুগছিলেন মুজিবুর রহমান। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে মক্কার আল-হেরা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। মুজিবুরের মৃত্যু নিয়ে সৌদিতে এখন পর্যন্ত মোট ২৮ বাংলাদেশির মৃত্যু হলো। বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, দেশটির বিভিন্ন অঞ্চলে হাসপাতালগুলোতে প্রচুর বাংলাদেশি প্রবাসী করোনা আক্রান্ত অবস্থায় ভর্তি আছেন।

দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত আছেন ১৬ হাজার ২৯৯ জন। মারা গেছেন ১৩৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২১৫ জন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31