কাজে ফিরলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, জনগণকে ধৈর্য ধারণের আহবান

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

কাজে ফিরলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, জনগণকে ধৈর্য ধারণের আহবান

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে জনগণকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউন প্রত্যাহার নিয়েও কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে কাজে ফিরে এমন আহ্বান জানান তিনি। এ খবর দিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

 

খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জনসন। অবস্থা গুরুতর হলে তিনদিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেও রাখা হয় তাকে। গত ১২ই এপ্রিল হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তিনি। অবশেষে সোমবার প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ দায়িত্ব পালনে নিজের কার্যালয়ে যোগ দেন জনসন।

 

এদিকে, এদিন এক বক্তব্যে করোনাভাইরাসকে যুদ্ধ-পরবর্তীকালীন সবচেয়ে বড় সংকট হিসেবে বর্ণনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানান, বৃটেনের হাসপাতালগুলোয় করোনা রোগী ভর্তির হার কমছে। এর মানে হচ্ছে, করোনা মোকাবিলায় স্রোত পাল্টাচ্ছে। তবে এখনো ভাইরাসটি অত্যন্ত বিপজ্জনক। তাই খুব শিগগিরই এর সংক্রমণ রোধে জারি করা লকডাউন প্রত্যাহার করা হবে না।

 

জনসন বলেন, আমি আপনাদের অসহিঞ্চুতা, উদ্বেগ বুঝি। তবে তিনি সতর্ক করেন, করোনা সংক্রমণ বাড়লে তা অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। প্রসঙ্গত, বৃটেনে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। সরকারের উপর লকডাউন প্রত্যাহারের চাপ বাড়ছে।

 

ব্রিটেনের একাধিক প্রতিবেশী ইউরোপীয় দেশে লকডাউন শিথিল করা হয়েছে। এমতাবস্থায় কিছু আইনপ্রণেতা সরকারের কাছে, লকডাউন প্রত্যাহারের অন্তত একটি কৌশল ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন। তবে জনসন তার বক্তব্যে, লকডাউন প্রত্যাহার নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031