জামালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

জামালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রতিনিধি/জামালগঞ্জঃঃ

জামালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বুধবার সকালে ইউএনওর কার্যালয়ে এই পরিচিতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাংবাদিকদেরকে একসাথে নিয়ে সকল সমস্যা থেকে উত্তরণের পথ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আলোচনা করেন সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, সুনামগঞ্জের সময় প্রতিনিধি আব্দুল আহাদ,দৈনিক শ্যামল সিলেটের প্রতিনিধি জিয়াউর রহমান,সিলেট মিরর প্রতিনিধি বিশ্বজিত রায়,দৈনিক ভোরের পাতা ও সিলেট শুভ প্রতিদিন’র প্রতিনিধি মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দৈনিক কালজয়ী ও পল্লি টিভির প্রতিনিধি শাহীন আলম প্রমুখ। এ সময় ব্যাক্তিগত কাজ থাকায় অনেকেই উক্ত আলোচনা সভায় উপস্থিত হতে পারেনি।

 

এদিকে গতকাল মঙ্গলবার জামালগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যাল থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর পাশ করে ৩৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ বিশ্বজিত দেব। তার পূর্বের কর্মস্থল ছিলো সিলেট জেলা ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে। সদ্য বিদায়ী জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল’কে জামালগঞ্জ থেকে রাজনগর উপজেলায় বদলি করা হয়েছে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031