সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মে ২, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ওমানের রাজধানী মাস্কাটে করোনায় আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী এক ওমানি নাগরিক মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে ৩ জন প্রবাসী ও ৯ জন ওমানি নাগরিক রয়েছেন।
দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী শহর মাস্কাট। এখন পর্যন্ত শুধু মাস্কাটে ১৭৬৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা যাওয়া ১২ জন সবাই মাস্কাটের বাসিন্দা। সুস্থ হয়েছেন ৫৩০ জন করোনা রোগী।
এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত করা হয়েছেন ৩৬ জন। যাদের মধ্যে ২২ জন ওমানি নাগরিক ও ১৪ জন প্রবাসী নাগরিক রয়েছে। মোট আক্রান্ত ২২৮৩ জন। নতুন সর্বোচ্চ সুস্থ ২৫৫ জন, মোট সুস্থ ৭৫০ জন , মারা গেছেন ১১ জন করোনা রোগী।