তাহিরপুরে ১৭০টি হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী দিলেন বিএনপি নেতা লায়েছ

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ৮, ২০২০

তাহিরপুরে ১৭০টি হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী দিলেন বিএনপি নেতা লায়েছ

জেলা প্রতিনিধিঃঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি লায়েস মিয়ার নিজস্ব অর্থায়নে হতদরিদ্র,দিনমজুর,অসহায় ও বিপদগ্রস্ত ১৭০জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে,তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরামর্শে উপজেলার কলাগাও বাজারে চাল,আলু,মাক্সসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী মোঃ শামসুল হক,সাবেক মেম্বার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুদ্দিন,ইউনিয়ন বিএনপির সদস্য আলাল মিয়া,দুলাল মিয়া,ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দুলাল মিয়া,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,সহ-সাধারণ সম্পাদক আব্দুল হেকিম,কোষাধক্ষ্য সম্পাদক শের আলী মিয়া,সদস্য মরম আলী,ফজলুর রহমান,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারফত আলী,যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজহারুল ইসলাম বাশার,উপজেলা যুবদল নেতা মোঃ চান মিয়া সওদাগর,জহিরুল ইসলাম সেলিম ও আব্দুস সুবহান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বাচ্চু,সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের,জেলা তরুণ প্রজন্ম দলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন রানা,উপজেলা তরুণ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক রোমান মিয়া,২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি সাইদরি রহমান,সাধারণ সম্পাদক সোহেল রানা,তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল হক রাজু ও মাহবুব হাসান শোয়েব,ইউনিয়ন ছাত্রদল কর্মী রফিকুল উদ্দিন ও বাবু রহমানসহ স্থানীয় বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

ত্রাণ বিতরণকালে লায়েস মিয়া বলেন,করুণা মহামারীতে দেশের কর্মসংস্থান বন্ধ থাকার ফলে সাধারণ হতদরিদ্র, দিনমজুর মানুষ আজ বিপর্যস্ত জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং মানবিক দিক বিবেচনা করে আমি আমার সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি সমাজের বিত্তবানদের এই পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031