বিশেষ ফ্লাইটে নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ভারত

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ৮, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের সাতটি বিশেষ ফ্লাইটে ফিরিয়ে নিচ্ছে ভারত। আজ শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এতে ১৬৮ জন মেডিকেল শিক্ষার্থী কাশ্মিরের রাজধানী শ্রীনগরে গেছেন।

 

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে ‘বন্দে ভারত মিশন’নামক প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে তাদের ফেরানো হচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ফ্লাইটে ফিরেছেন কাশ্মীরের ১৬৮ জন শিক্ষার্থী, যারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করেন। বিমানবন্দরে তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

 

এদিকে আজ বিকেলের আগে এই শিক্ষার্থীরা শ্রীনগর পৌঁছেছেন বলে জানিয়েছে পিটিআই। এই শিক্ষার্থীদের ফেরার বন্দোবস্তু করার জন্য রীভা গাঙ্গুলীকে ধন্যবাদ জানান শ্রীনগরের উপপুলিশ কমিশনার শহীদ ইকবাল চৌধুরী।

 

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার আরও ছয়টি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (১২ ও ১৩ মে), দিল্লি (৯ ও ১১ মে), মুম্বাই (১০ মে) এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে।

 

ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০’র কাছাকাছি যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভাষণে ২২ মার্চ দেশবাসীকে ‘জনতা কারফিউ’ পালনের ডাক দিয়েছিলেন। তারপর ২৪ মার্চ আবার জাতির উদ্দেশে ভাষণে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছিলেন তিনি।

 

এরপর গত ১৪ এপ্রিলে মোদি লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ান। তবে ২০ এপ্রিলের পরে কিছু কিছু ক্ষেত্রে দেশটিতে লকডাউন শিথিল করা হলেও তৃতীয় দফায় লকডাউন বেড়েছে ১৭ মে পর্যন্ত। এর মধ্যে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে ‘বন্দে ভারত মিশন’ কার্যক্রম পরিচালনা করছে মোদি সরকার।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031