নবীগঞ্জে ভুয়া টিপসই দিয়ে চাল আত্মসাতের অভিযোগের তদন্তে মিলেছে সত্যতা

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ৯, ২০২০

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি দরের চালের বইয়ে ভুয়া টিপসই দিয়ে চাল আত্মসাতের সংবাদ প্রচার করায় সর্ব মহলে তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়টি বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশ হওয়ায় তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। প্রাথমিক ভাবে তদন্তে ডিলারের বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে শতক বাজারে অভিযুক্ত ডিলার লিটন চন্দ্র দেব এর গোদাম পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা খাদ্য কর্মকর্তা গৌরাপদ, উপজেলা পজীব কর্মকর্তা সাকিল আহমেদ সহ ১০ টাকা কেজি দরে সুবিধাভোগীদের সাথে আলাপ করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা র্নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালন বলেন, ডিলারের বিরোদ্ধে যে অভিযোগ সেটা তদন্ত করা হচ্ছে। তবে, তদন্তের কিছু অনিয়ম পাচ্ছি, সে অনুযায়ী তার বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এর পূর্বে গত এপ্রিল মাসের শেষের দিকে চাল আনতে গেলে টিপ সই রেখে এপ্রিল মাসের চাল দেয়া হয় সুবিধাভোগী গ্রহীতাদের। কিন্তু মার্চ মাসের চাল না দিয়েই চাল প্রাপ্তি গ্রহীতাদের টিপসই দেয়ার স্থানে ডিলার লিটন চন্দ্র দেব নিজেই মার্চ মাসের ভুয়া টিপ সই দিয়ে মার্চ মাসের চাল আত্মসাত করেন বলে অভিযোগ এনে গত ৬ মে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন সুবিধাভোগী।

 

এ ঘটনার পরপরই নবীগঞ্জে ১০ টাকা কেজি দরের চাল ভুয়া টিপসই দিয়ে আত্মসাত চাল আত্মসাৎ করার অভিযোগে বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930