২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ১১, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃঃ

 

ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারও কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় (সোমবার) ২১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার ছিল ২৬৯ জন। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৫ জন।

 

এই সংখ্যা গত ৬ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮৭৭ জন। রবিবার বলা হয়েছিল ৩৯২৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬০ জন।

 

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০৯ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ২১৯ জন।

 

এই হিসাব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসাবই সরকারিভাবে গ্রহণযোগ্য।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31