সিলেট |
প্রকাশিত: 6:05 PM, May 12, 2020
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
সিলেটের পুলিশ সুপারের উদ্যোগে ও গোলাপগঞ্জ মডেল থানার তত্ত্বাবধানে ১১মে সোমবার ভাদেশ্বর ইউপির মৎসজীবি, গরীর অসহায়, ও হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, তৈল, লবণ, আলু, পেঁয়াজ, মুড়ি, ছোলা, খেজুর ও সাবান বিতরণ করা হয়েছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম নিজ হাতে অসহায় মানুষের মধ্যে এগুলো বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ইমাম মোহাম্মদ সাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।