বিসিএসে ১৭ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ: হাইকোর্ট

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

বিসিএসে ১৭ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ: হাইকোর্ট

লন্ডনবাংলা ডেস্কঃঃ

৩৫তম বিসিএসে সুপারিশকৃত ১৭ জনকে ৬০ দিনের ভেতর নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন, বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ । এডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গত বছরের ২৮ জুলাই এই ১৭ জনকে নিয়োগ দিতে রুল জারি করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। তাকে সহযোগিতা করেন এডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল ও এডভোকেট সোহরাওয়ার্দী সাদ্দাম।

 

 ৩৫তম বিসিএসে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ ও সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থণা করে হাইকোর্টে রিট দায়ের করেন ওই ১৭ প্রার্থী।

 

আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৫তম বিসিএসে পিএসসি সবমোর্ট ২ হাজার ১৫৮ জন প্রার্থীকে সুপারিশ করে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে ২ হাজার ১১৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করলেও রিট আবেদনকারী ১৭ জনকে নিয়োগ দেয়নি। ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ ও একই সঙ্গে সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে রিট দায়ের করা হয়।

 

রিট আবেদনকারীরা হলেন- রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস.এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও মো. ফরহাদ হোসেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930