ওসমানীনগরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

ওসমানীনগরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

রনিক পাল. ওসমানীনগর::
সিলেটের ওসমানীনগরে করোনা উপসর্গ নিয়ে মোঃ হাবিব মিয়া (৫০) মারা গেছেন। শনিবার উপজেলার তাজপুরে এই মৃত্যু ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে করেছে বলে জানা গেছে। মৃত ওই ব্যক্তি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা।

 

তিনি পেশায় একজন রিকশা চালক। স্ত্রী সন্তন নিয়ে উপজেলার দুলিয়ারবন্দ এলাকায় বসবাস করে আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগরের করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডাঃ শাকিব আবদুল্লাহ চৌধুরী।

 

এদিকে, ওসমানীনগরে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ জোনাল অফিসের এক লাইন টেকনেশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৬ মে করোনা উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা দিয়ে এসেছিলেন। শুক্রবার রাতে তার পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। আক্রান্ত ওই ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। চাকুরীর সুবাধে ওসমানীনগরের তাজপুর হাজী মশ্রব আলী কমপ্লেক্সে স্ত্রী সন্তান নিয়ে বসাবস করে আসছনে। শনিবার দুপুরে মশ্রব আলী কমপ্লেক্স লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসমানীনগরের করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডাঃ শাকিব আবদুল্লাহ চৌধুরী বলেন, করোনা পজেটিভ বিদ্যুৎকর্মীর পরিবারের সদস্যদের নমূনা সংগ্রহকালে জানতে পারি করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। আমরা সেখানে গিয়ে পরীক্ষার জন্য মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছি।

 

প্রসঙ্গত, ওসমানীনগরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে সনাক্ত করা হয়েছে। এর আগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি এবং ঢাকা ফেরত এক যুবককে শনাক্ত করা হয়। তবে পূর্বে চিহ্নিত দুজনের শারীরিক অবস্থা ভাল আছে এবং দ্বিতীয় বার তাদের নমুনা পরীক্ষার জন্য হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের দ্বায়িত্ব প্রাপ্তরা।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031