সিএনজি চালকের ছুরিকাঘাতে যাত্রী আহত

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

সিএনজি চালকের ছুরিকাঘাতে যাত্রী আহত

স্টাফ রির্পোটারঃঃ

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বাল্লাহ বাবনের সড়ক যাত্রী ছাউনীর সামনে সিএনজি চালিত অটোরিকশার এক চালক ও তাঁর সহযোগীর ছুরিকাঘাতে এক যাত্রী আহত হয়েছেন। অতিরিক্ত যাত্রী উঠানো নিয়ে শনিবার এ ঘটনা ঘটে। আহত আব্দুল খালিক (৫১) চালিয়া কাপন গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সুত্রে জানা গেছে, শনিবার কালিগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বিকাল তিনটায় বাল্লাহ বাবনের সড়ক যাত্রী ছাউনীর সামনে অনটেস্ট সিএনজি গাড়ী থামানোর পর পিছনের সীটে চার জন এবং সামনে চালকের ডান পাশের সীটে একজন জন যাত্রী বসা দেখে আব্দুল খালিক বাম পাশের সীটে বসেন।

 

এরপর চালক মুহিবুর রহমান আরেকজন যাত্রী আবদুল খালিকের কোলের মধ্যে বসাতে চাইলে তিনি বাঁধা দেন। এসময় চালক ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিলে আবদুল খালিক প্রতিবাদ করেন। এসময় গাড়ি চালক বাল্লাহ গ্রামের ইসকন্দর আলীর পুত্র মুহিবুর রহমান ও তার সহযোগী একই গ্রামের মছন মিয়ার পুত্র মোস্তাক আহমদ তাকে মারধর করা শুরু করেন।

 

একপর্যায়ে চালক গাড়িতে রাখা ছুরি নিয়া হত্যার উদ্দেশ্যে যাত্রীর মাথা লক্ষ্য করে ঘা মারলে যাত্রীর ডান চোখের নিচে পড়িয়া রক্তাক্ত জখম হন। পরে অন্যান্য যাত্রী ও স্থানীয়দের সহযোগিতায় আবদুল খালিককে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘বাদীর লিখিত অভিযোগ পেয়েছি বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031