সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সংযুক্ত আরব আমিরাতের কালবা শহরে সফিকুর রহমান সফিক টেইলার (৫৫) নামে জুড়ীর একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে স্থানীয় এক হাসপাতালে তিনি মারা যান।
তাঁর বাড়ী জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। কালবা শহরে তিনি কাপড়ের ব্যবসা করতেন।
দেশে অবস্থানরত তাঁর পুত্র আব্দুর রব জীবন জানান, তিনি ডায়াবেটিস রোগে ভোগছিলেন। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর করোনা নমুনা সংগ্রহ করেছেন। তিনদিন পর রিপোর্ট আসলে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
সফিক টেইলার একযুগ ধরে কালবায় বসবাস করছিলেন। এর পূর্বে দশ বছর বাহরাইন ছিলেন। ২০১৭ সালের শেষের দিকে তিনি ছুটিতে বাড়ী এসেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারীতে আবার আসার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় আসা হয়নি।