করোনায় আক্রান্ত ৫০ লাখ ছাড়িয়েছে, সঙ্কট বাড়ছে ব্রাজিল ও রাশিয়ায়

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০

করোনায় আক্রান্ত ৫০ লাখ ছাড়িয়েছে, সঙ্কট বাড়ছে ব্রাজিল ও রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্কঃঃ

বিশ্বে মহামারি রূপে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। বিপর্যস্তের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরে দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া এবং ব্রাজিল।

 

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ডারাক্সের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, আজ বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে ৫০ লাখ ৯০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বশেষ তথ্য মতে, করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তিন লাখ ২৯ হাজার ৭৩২ জনের। চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ২০ লাখ ২৪ হাজারের বেশি।

 

আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে আমেরিকা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ১৪৪ জন। মৃতের সংখ্যার নিরিখেও আমেরিকা শীর্ষে। সে দেশে এখন পর্যন্ত ৯৪ হাজার ৯৪১ জনের মৃত্যু হয়েছ।

 

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত তিন লাখ ৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৯৭২ জনের।

 

এর পরের অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ২৯ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৯৪ জনের।

Spread the love