কমলগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারকে সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

কমলগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারকে সহায়তা প্রদান

জেলা প্রতিনিধিঃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে সম্প্রতি বজ্রপাতে দুই শিক্ষার্থী ও কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রবিবার বিকালে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র মাধ্যমে ৩ পরিবারকে ৬০ হাজার টাকার সরকারি সহায়তা প্রদান করা হয়।

 

 

জানা যায়, ৪ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় বজ্রপাতে পৌরসভার উজিরপুর গ্রামের আমীন বেপারীর ছেলে আইডিয়াল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র জুবের উদ্দীন (১৩) মৃত্যু হয় ও ৬ জুন (শনিবার) বেলা আড়াইটায় ইসলামপুর ইউনিয়নের দক্ষিণগোলের হাওর গ্রামের অনু মিয়ার ছেলে উসমানিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র লতিফুর রহমান বজ্রপাতে নিহত হয়েছিল।

 

 

তাছাড়া বৈশাখের শুরুতেই কাল বৈশাখী ঝড়ে গাছ চাপায় নৈশ প্রহরী সদর ইউনিয়নের বালিগাঁওয়ের মনির মিয়া নিহত হয়। এই ৩ পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

 

 

পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বজ্রপাতে নিহত শিক্ষার্থী জুবের উদ্দীন ও গাছ চাপায় নিহত নৈশ প্রহরী মনির মিয়ার পরিবারকে ৫ হাজার টাকা করে আরও ১০ হাজার টাকা প্রদান করেন সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031