বালাগঞ্জে করোনা আক্রান্ত বৃদ্ধের বাড়ি লকডাউন

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

বালাগঞ্জে করোনা আক্রান্ত বৃদ্ধের বাড়ি লকডাউন

বালাগঞ্জ প্রতিনিধি

বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের হাড়িয়ারগাও গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত ৬৫ বছর বয়সী বৃদ্ধ ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। শুক্রবার দুপুরে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি লকডাউন ঘোষনা করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। তিনি জানান, শুক্রবার দুপুরে বাড়িটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির বড় ছেলে যেহেতু তার সাথে ছিলেন তাই তার ছেলেকেও বাড়ির বাইরে না বেরোতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বাড়ির বাইরে যাতে না যেতে হয় এজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান বাজার-সদাই করে দিয়েছেন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031