এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার কঠোর

প্রকাশিত: 3:17 PM, January 29, 2020

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার কঠোর

লন্ডনবাংলা ডেস্কঃঃ

বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে।  আজ বুধবার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের মতো এবারও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটবে না। তাই প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না। গুজব ছড়িয়ে মানুষের সঙ্গে যারা প্রতারণার ফাঁদ তৈরি করে, তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। সন্তানদের পড়ালেখার সঙ্গে অনৈতিক কোনো কিছু যুক্ত না করার আহ্বান জানিয়ে অভিভাবকদের তিনি বলেন, ছেলে-মেয়েরা যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, মনযোগ দিয়ে পড়াশোনা করে, পরীক্ষার প্রস্তুতি নেয়- সেদিকে যত্নবান হোন।

 

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের সকল বোর্ড এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এবার অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দর পরিবেশে, নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বুধবার বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

 

 এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের মতো এবারও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটবে না। তাই প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না। গুজব ছড়িয়ে মানুষের সঙ্গে যারা প্রতারণার ফাঁদ তৈরি করে, তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।

 

সন্তানদের পড়ালেখার সঙ্গে অনৈতিক কোনো কিছু যুক্ত না করার আহ্বান জানিয়ে অভিভাবকদের তিনি বলেন, ছেলে-মেয়েরা যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, মনযোগ দিয়ে পড়াশোনা করে, পরীক্ষার প্রস্তুতি নেয়- সেদিকে যত্নবান হোন। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের সকল বোর্ড এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এবার অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দর পরিবেশে, নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

 

এলবিএন/বা/২৯জা/র-০৩

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031