কুলাউড়ায় ‌পি‌ডি‌বির চোরাইকৃত বৈদ্যু‌তিক তার উদ্ধার

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

জেলা প্রতিনিধিঃঃ

মে‌ৗলভীবাজা‌রের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ এলাকার এক‌টি বা‌ড়ি থে‌কে পি‌ডি‌বি’র চোরাইকৃত প্রায় ৩শ’ ফুট বৈদ্যুতিক তার উদ্ধার করে‌ছে পু‌লিশ। এর আ‌গে গত মঙ্গলবার রা‌তে চোরাইকৃত ৫৯৫ ফুট বৈদ্যু‌তিক তার জব্দ ক‌রে পু‌লিশ। ওই‌ দিন ইকবাল, শ‌ফিক ও সে‌লিম না‌মে তিনজন‌কে চু‌রির দা‌য়ে হা‌তেনা‌তে আটক করা হয়।
শ‌নিবার (১৩ জুন) বিকা‌ল সা‌ড়ে ৪ টা থে‌কে সন্ধ্যা ৭ পর্যন্ত স্থানীয়‌ প্রশাসন ও জনসাধার‌ণের সহ‌যোগীতায় বরমচাল ইউ‌নিয়‌নের ইসলামাবাদ এলাকায় এক বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রা হয়।
অ‌ভিযা‌নে চু‌রির দা‌য়ে আটককৃত শ‌ফিক মিয়ার পা‌শের ঘরের খা‌লিক্কা না‌মে এক ব্য‌ক্তির নির্মানাধীন ঘরের ভিতর থে‌কে চোরাইকৃত তারগু‌লো উদ্ধার করা হয়।
আটককৃত ইসলামাবাদ গ্রা‌মের ইকবাল মিয়ার ঘর থে‌কে চোরাইকৃত ‌রেলও‌য়ে ট্রে‌নের এক‌টি বৈদ্যু‌তিক পাখা ও ট্রান্সফরমা‌রে ব্যবহৃত অ্যা‌ঙ্গেল এবং আটক শ‌ফি‌ক মিয়ার ঘর থে‌কে তার কাটার এক‌টি অত্যাধু‌নিক যন্ত্র, তালা ভাঙ্গার এক‌টি অত্যাধু‌নিক শাবল ও রেলও‌য়ে ট্রে‌নের এক‌টি লোহার রড উদ্ধার করা হয়। এসময় বরমচাল রেলও‌য়ে স্টেশনের অস্থায়ী বা‌সিন্দা খা‌লিক্কার বসতঘ‌রে অ‌ভিযান চা‌লায় পু‌লিশ। ত‌বে সেখা‌নে অ‌বৈধ কোন মালামাল পাওয়া যায় নি।
এসময় খা‌লিক্কার স্ত্রী মোসিদা বেগম (৩২) ব‌লেন, আটককৃত চোর শ‌ফিক গং আমার স্বামী‌কে ফাঁসা‌নোর জন্য আমা‌দের নির্মানাধীন ঘ‌রে চোরাইকৃত বৈদ্যু‌তিক তার লু‌কি‌য়ে রে‌খে‌ছি‌লো।
জানা যায়, গত মঙ্গলবার মধ্যরাত আনুমা‌নিক ৩ টার দি‌কে উপ‌জেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রাম থে‌কে প্রায় ৩০ হাজার টাকা মূ‌ল্যের ৫৯৫ ফুট চোরাইকৃত বৈদ্যু‌তিক তারসহ ‌তিনজন‌কে আটক ক‌রে স্থানীয়রা।
প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে ইকবাল মিয়া, শ‌ফিক মিয়া ও সে‌লিম মিয়া না‌মে তিনজনকে আটকসহ ওই তারগু‌লো জব্দ ক‌রে থানায় নি‌য়ে যায়। তারা প্র‌ত্যে‌কে বরমচাল রেল স্টেশ‌নের পার্শ্বব‌র্তি ইসলামাবাদ এলাকার বা‌সিন্দা। ওই ঘটনায় গত ১১ জুন কুলাউড়া পি‌ডি‌বির সহকারী প্র‌কৌশলী ম‌ফিজ উ‌দ্দিন খান বা‌দি হ‌য়ে কুলাউড়া থানায় এক‌টি মামলা (নং ১০) দা‌য়ের ক‌রেন।
কুলাউড়া থানার এসআই মাসুদ তালুকদার জানান, স্থানীয়‌দের দেয়া তথ্যের ভি‌ত্তি‌তে অভিযান চালিয়ে ২৫০ থে‌কে ৩০০ ফুট চোরাই বৈদ্যু‌তিক তার উদ্ধার করা হ‌য়ে‌ছে। যার বাজার মুল্য প্রায় ২০ হাজার  টাকা। এ ঘটনায় ৩ জন চোর‌কে আটক করা হ‌য়ে‌ছে।

 

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031